১৮ বছর পর এমপিওভুক্ত হলো চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজ

দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর আজ নতুন করে এমপিওভুক্ত হলো ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান। আজ বুধবার (২৩ অক্টোবর) গণভবনে এ তালিকা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ তালিকায় রয়েছে পাকুন্দিয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজ।

প্রতিষ্ঠানটি ১৯৯৩ সনে প্রতিষ্ঠিত করা হয়। প্রতিষ্ঠার ৮ বছর পর ২০০১ সালে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনী পর্যন্ত এমপিওভুক্ত হয়। কিন্তু এই ১৮ বছর পর পেলো সম্পুর্ন্ন মাধ্যমিকের স্বীকৃতি।

চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক ইলিয়াস উদ্দিন চুন্নু “বার্তা বাজার”কে জানান, আমাদের দীর্ঘ প্রতিক্ষার পর আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিদ্যালয়টিকে এমপিওভূক্ত করা হয়েছে। এতে আমরা সত্যিই অত্যন্ত আনন্দিত ও উচ্ছাসিত।

চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক হেভেন খান জানান, ১৮ বছর পর আমরা এমপিওভুক্ত হয়েছি। এতে আমাদের শিক্ষকদের অনেক দিনের প্রত্যাশা পূরণ হয়েছে।

চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল হক বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর