নোয়াখালী সদরের সোনাপুর শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যলয়ের লক্ষ লক্ষ টাকার সম্পত্তি দীর্ঘদিন থেকে প্রভাবশালীর দখলে।
এ বেদখল সম্পত্তি দীর্ঘ ২০ বছরেও উদ্ধার করতে পারেনি প্রশাসন। এদিকে ঝুঁকি নিয়ে পুরাতন ভবনে চলছে ক্লাস।
গত মঙ্গলবার সকালে ভূমি উদ্ধারে তদন্তে যান সদর সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাকারিয়া।
তিনি আরও বলেন, সরকারি সম্পত্তি কেউ বেদখল করে রাখলে ছাড় দেয়া হবেনা। আইনগত ব্যবস্থ্য নেয়া হবে। স্কুলের ১১৪২ দাগের জায়গা অভিযুক্ত ব্যক্তি ছেড়ে দিবে।
স্থানীয় এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ জানান, দীর্ঘদিন থেকে স্কুলের সম্পত্তি জবর দখল করে রেখেছে স্থানীয় নুর আহম্মদ, প্রশাসনে বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানোর পরেও সম্পত্তি উদ্ধার হয়নি। স্কুলের পোনেচার ডিং এবং আব্দুর রহিম এর ক্রয়কৃত ৬ ডিং সহ প্রায় ১০ ডিং সম্পত্তি যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নাসিম উদ্দিন সুনাম কাউন্সিলর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘদিন থেকে স্কুলের সম্পত্তি জবর দখল করে রেখেছে স্থানীয় নুর আহম্মদ। তাকে বারবার বলার পরেও তিনি ভূমিগুলো বুজিয়ে দেননি। বর্তমানে স্কুলটি ঝুঁকিপূর্ণ, যে কোন সময় ধ্বসে পড়তে পারে কিন্তু শিক্ষার্থীরা ঝুঁকিতে অন্যত্র ক্লাস করছে। স্কুলের নতুন ভবন করার জন্য জায়গার প্রয়োজন। স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন জানান স্কুলটি খুবই ঝুঁকিপূর্ণ। তাই টিনের ছাউনি দিয়ে কোনো রকমে ক্লাস নিতে হচ্ছে। দীর্ঘদীন থেকে স্কুলের সম্পত্তি জবর দখল হয়ে আছে।
নুর আহম্মদ জানান, আমি কারো সম্পত্তি দখল করিনি, এটা আমার সম্পত্তি।
বার্তাবাজার/ডব্লিওএস