মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেফতার

নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গাজীপুরে এমারত (৪০) নামে এক ইটভাটা শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে ওই কিশোরীর মা বাদী হয়ে বাসন থানায় একটি মামলা করেন।

মামলার বরাত দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার চৌধুরী জানান, গত ২১ অক্টোবর সকালে ১৩ বছর বয়সী মেয়েকে বাড়িতে একা পেয়ে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে। বেলা ১২টায় মা বাড়িতে ফিরলে বিষয়টি তাকে জানায় ওই কিশোরী। প্রতিবাদ করলে মেয়ে ও স্ত্রীকে হত্যার হুমকি দেয় এমারত।

ভয়ে মা-মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে স্থানীয় গণ্যমান্য কয়েকজনকে বিষয়টি জানান। এতেও কোনো প্রতিকার না হওয়ায় বুধবার মামলা করেন নির্যাতিতার মা।

নির্যাতিতার শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ওসি।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ অস্বীকার করেছে এমরাত। তার দাবি, প্রতিবেশী এক বৃদ্ধের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি না হওয়ায় মা-মেয়ে মিলে মিথ্যা অভিযোগ এনেছে। তদন্তের পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর