মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যানের আদেশে ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুর ইউনিয়নের মোক্ষপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের দুই বছর মেয়াদী ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. দিদারুল ইসলাম স্বাক্ষরিত মোক্ষপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের দুই বছর মেয়াদী ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপনে সৈয়দ আহমদকে সভাপতি নির্বাচিত করা হয়।
এ ছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. আবু নাঈম, এসএম খাইরুল বাসার, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মাহমুদা খাতুন, অভিভাবক সদস্য মাতাব উদ্দিন, খাইরুল ইসলাম, আবদুর রহিম ও বেলাল সরদার, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি খোদেজা খাতুন, দাতা সদস্য ড. হাফেজ আহম্মদ নোমান ও পদাধিকার বলে সদস্য সচিব হন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।
বার্তা বাজার/এস.আর