চট্টগ্রামে ভেজাল বিরোধী অভিযানে দুই হোটেলকে জরিমানা

২৩ অক্টোবর ২০১৯ঃ বন্দর নগরী চট্টগ্রামে ফের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের খাদ্য অভিযান। অভিযানে দুই খাবার হোটেলকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জুবলী রোড এবং দামপাড়া এলাকায় খাদ্যে ক্ষতিকর রং, রাসায়নিক দ্রব্যের ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে দুই হোটেলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশের সহযোগিতায় খাদ্য অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন করেন নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উমর ফারুক।

মোহাম্মদ উমর ফারুক জানান, অভিযানে জুবলী রোডের বৈশাখী রেস্তোঁরা অ্যান্ড বিরিয়ানী হাউসকে বিএসটিআই এর লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা এবং মেয়াদ উত্তীর্ণ বাসি খাবার বিক্রির দায়ে ১০ হাজার টাকা ও দামপাড়া এলাকার ইস্পা রেস্তোঁরা অ্যান্ড বিরিয়ানি হাউসকে খাদ্যে ক্ষতিকারক রং মিশ্রন, ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে ভেজাল খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে পেঁয়াজ ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় প্রতিটি দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির পাশাপাশি স্বাস্থ্য সম্মত খাবার তৈরীর কড়া নির্দেষ প্রদানের পর বাজার ও খাদ্য অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাবৃন্দ।

বিভিন্ন এলাকা, বাজার, হোটেল ও দোকানে একের পর এক অভিযানে বেরিয়ে এসেছে বহু অনিয়ম, দুর্নীতি ও ভেজাল পণ্য সহ নকল পণ্য তৈরির কারখানা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর