অবশেষে বিসিবিতে যাচ্ছেন ক্রিকেটাররা

বিভিন্ন দাবিতে আন্দোলনরত ক্রিকেটাররা অবশেষে বিসিবিতে যাচ্ছেন। বোর্ডের সাথে আলোচনার জন্য রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলন শেষে বিসিরি’র উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা।

বুধবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়, জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে কথা হয়েছে।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, তামিম নিজে কোনও সিদ্ধান্ত দিতে পারবেন না। তিনি জানিয়েছেন অন্যদের সঙ্গে আলাপ করে জানানো হবে।

এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গণভবন থেকে বিসিবি প্রধান বেড়িয়ে আসার পর জানান, ক্রিকেটারদের সব দাবি মেনে নিবেন তারা।

এর পর বিকেলে বিসিবিতে মেইল ও ডাক যোগে ১৩টি দফা চিঠি আকারে প্রেরণ করা হয় পেশাদার ক্রিকেটারদের পক্ষ থেকে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর