কাউকে পার্সোনাল কোন অ্যাটাক করার ইচ্ছে নেই : সাকিব

কাউকে পার্সোনাল অ্যাটাক করার ইচ্ছে নেই খেলোয়াড়দের বলে জানিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

তিনি বলেন, প্রতিটি খেলোয়াড়ই চায় খেলতে। আমরা দ্রুতই বিসিবির সাথে বসবো।

বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি রেঁস্তোরায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

সাকিব বলেন, যেহেতু একটা ডিসিশন হয়েছে সবাই মিলে, এখন কোনো ডিসিশন নিতে হলে সবাই মিলেই নিতে হবে। সবকিছু সুন্দরভাবে করতে আমাদের একটা দিন সময় লাগছে। আমরাই যোগাযোগ করবো বিসিবির সাথে। আমরাই যাবো বিসিবির কাছে। সেখানে গিয়ে সব সমস্যার দ্রুত সমাধান হবে বলে আমরা আশাবাদী। আমরা কেউ, কারও থেকে দূরে না, দুইটা পার্ট মিলেই বিসিবি।

তিনি বলেন, কাউকে পার্সোনাল অ্যাটাক করার আমাদের কোনো ইচ্ছে নেই। আমাদের বিসিবির প্রতি একই রেসপেক্ট আছে। এটার কোনো চেঞ্জ হয়নি।

প্রতিটি খেলোয়াড়ই খেলতে চায় উল্লেখ করে সাকিব বলেন, তারা চায় খেলতে, সুস্থ থাকতে এবং তাদের ফ্যামেলিকে সাপোর্ট করতে। যে কারণেই আসলে মাঝেমাঝে এই দাবিগুলা করা লাগে এবং সেটাই তারা করেছে। আপনারা যেহেতু একজনের কথা শুনতে চেয়েছেন তাই আমি বলে দিলাম।

এর আগে, আন্দোলনকারী ক্রিকেটারদের পক্ষে ১৩ দফা দাবি উত্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। তিনি জানান, দ্রুতই বিসিবির সাথে আলোচনায় বসবেন ক্রিকেটাররা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর