নারীসহ আটক এএসপি

রংপুর থেকে চট্টগ্রামে কর্মরত এক এএসপিকে নারীসহ আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে নগরীর বনানীপাড়ার একটি ভাড়াবাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে মিঠাপুকুরের মেয়ে রোকসানা পারভীন স্মৃতির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে এএসপি কামরুল হাসান। একপর্যায়ে তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় রংপুর মহিলা সমিতিকে অভিযোগ করে মেয়েটি। অভিযোগ পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পরে মঙ্গলবার রাতে একটি ভাড়াবাসা থেকে নারীসহ পুলিশ কর্মকর্তা কামরুলকে আটক করে পুলিশ। পরে তাদের নেয়া হয় সদর থানায়। রংপুর মহিলা সমিতির সাধারণ সম্পাদক জানান, বিয়ে করতে চাপ সৃষ্টি করায় মেয়েটিকে মারধর করে অভিযুক্ত কামরুল হাসান।

এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ।

-সময় নিউজ

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর