ঝিনাইদহে শেখ কামাল স্পোটিং ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরন

ঝিনাইদহ সদর উপজেলার দরিগোবিন্দপুর গ্রামের শেখ কামাল স্পোটিং ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগিতায় বুধবার দুপুরে বড় কামারকুন্ডু গ্রামে এ সামগ্রী বিতরণ করা হয়।

ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোসলেম আলী ও সাধারণ সম্পাদক কাইয়ুম হুসাইন পলাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক বেল্টুর হাতে এ সামগ্রী তুলে দেন। এসময় ক্লাবের খোলোয়াড় ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সংসদ সদস্য খালেদা খানম জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর