ইসরাইলের বিরুদ্ধে না খেলায় ইরানকে নিষিদ্ধ করল জুডো ফেডারেশন

ইসরাইলি প্রতিযোগিতার বিরুদ্ধে খেলতে অস্বীকার করায় ইরানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক জুডো ফেডারেশন।

গত মাসে উপসাগরীয় দেশটির বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য পাওয়া গেছে।

বিশ্ব চ্যাম্পিয়নশীপের পরবর্তী ধাপে ইসরাইলি প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা এড়াতে এক জুডো খেলোয়াড়কে ইচ্ছাকৃতভাবে হারার নির্দেশ দিয়েছিল ইরান বলে তখন দেশটির বিরুদ্ধে তদন্ত চলছিল।

চলতি বছরে জুডো চ্যাম্পিয়নশীপের সর্বশেষ আসরে এমন ঘটনা ঘটেছিল বলে অভিযোগে বলা হয়েছে।

জুডো ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ঘটনার পরে সব ধরনের প্রতিযোগিতা থেকে ইরানকে প্রত্যাহারের এই ঘোষণা এসেছে।

আগস্টে ইরানি খেলোয়াড় সাঈদ মোল্লাই টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশীপে নিজের শিরোপার জন্য লড়ছিলেন। তিনি বলেন, চূড়ান্ত পর্বে ইসরাইলির মুখোমুখি হওয়ার চেয়ে সেমি-ফাইনালে তাকে হারতে নির্দেশ দেয়া হয়েছিল।

২৭ বছর বয়সী ওই ইরানি খেলোয়াড় সেমি-ফাইনালে হেরে গিয়েছিলেন। তিনি বলেন, ইরানি জুডো ফেডারেশনের সভাপতি লড়াই থেকে সরে পড়তে তাকে নির্দেশনা দিয়েছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করেছে ইরান। নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুইজারল্যান্ডভিত্তিক ক্রীড়া সালিশ আদালতে মামলার করার কথা ভাবছে তারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর