ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর আত্মঘাতী হামালা করতে চান পাকিস্তানি পপ গায়িকা রাবি পিরজাদা। সম্প্রতি এক ছবি টুইট করে মোদির ওপরে আত্নঘাতী হামলার হুমকি দিয়েছেন তিনি। শুধু তাই-ই নয়। মোদিকে হিটলার বলেও সম্বোধন করেছেন তিনি।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ওই গায়িকা পোশাকের ওপরে ভারী বিস্ফোরক লাগিয়ে রেখেছেন। পিরজাদার ছবির ক্যাপশন দেখেই পরিষ্কার তিনি মোদির ওপরে আত্মঘাতী হামলার ইঙ্গিত দিচ্ছেন। এছাড়াও নিজেকে কাশ্মীরের মেয়ে বলেও সম্বোধন করেন পিরজাদা।
এবারই প্রথম নয়। এর আগেও মোদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণ করেছিলেন রাবি পিরজাদা। জম্মু-কাশ্মীর সংক্রান্ত ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করার পরে পাকিস্তানি গায়িকা একটি টুইট করেছিলেন। সেই টুইটের ভিডিওতে অনেকগুলো সাপ ও কুমিরের সঙ্গে দেখা যায় পিরজাদাকে। সেই ভিডিওয় পিরজাদা, মোদির গায়ে সাপগুলো ছেড়ে দিয়ে রীতিমতো খুনের হুমকি দিয়েছিলেন।
বার্তাবাজার/কে.জে.পি