বাংলাদেশ সরকার, অউই ও ঙঋওউ এর সহায়তায় বাস্তবায়নাধীন “তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর)” প্রকল্পের অতিরিক্ত অর্থায়নে “স্যানিটেশন মাস” অক্টোবর-২০১৯ উদ্যাপন উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় পৌরসভার সামনে থেকে র্যালিটি বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভায় গিয়ে শেষ হয়।
র্যালি পরবর্তীতে পৌরসভার সম্মেলন কক্ষে পৌরমেয়র কাজী লিয়াকত আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোঃ নাজমুল হাসান, কাউন্সিলর আল আমিন, রোমান মোল্লা, খাদিজা বেগম, পৌর সচিব কে.জি.এম. মাহামুদ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ হারুনার-রশীদ, কোষাধ্যক্ষ এম.এম. সাজ্জাদ হোসেন, কনজারভেন্সি ইন্সপেক্টর মোঃ ইমরান মোল্যা, মেয়রের একান্ত সহকারী নাড়– গোপাল সরকার, ক্লাস্টার সভাপতি মরিয়ম আক্তার, সাধারণ সম্পাদক রুনা খানম সহ পৌর কর্মকর্তা-কর্মচারী সহ সিডিসি সদস্যগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গোপালগঞ্জ পৌরসভার আয়তন সম্প্রসারিত হওয়ায় “সিডিসি টাউন ফেডারেশন”-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে পৌর মেয়রকে অভিনন্দন জানানো হয়।