লক্ষ্মীপুরের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসার ২০১৯ শিক্ষাবর্ষের ইবতেদায়ী সমাপনী ও জেডিসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের মজুপুর ক্যাম্পাসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা এ কে এম আব্দুল্যাহ।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আবির নগর দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল্যাহ, স্থানীয় আধুনিক হাসপাতাল পরিচালক এডমিন শহিদ উল্যাহ, অভিভাবক মিজানুর রহমান ভূঁইয়া, মাছরাঙা টেলিভিশন ও বার্তাবাজার জেলা প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেল। এছাড়া বক্তব্য রাখেন মাদরাসার সাবেক শিক্ষক ইসহাক ইমতিয়াজ, নজরুল ইসলাম আশরাফী, বেড়ির মাথা আদর্শ দাখিল মাদরাসা সুপার মাওলানা শেখ ফরিদ, সহকারী শিক্ষক (ইংরেজি) মাওলানা নুরুল আলম।

মাওলানা আবুল হাসেম মোল্লার পরিচালনায় দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বার্তা বাজার/এস.আর