সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস নিয়ন্ত্রন হারিয়ে অজ্ঞাত (৩৬) এক ব্যাক্তির হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার রানীনগর তেলপাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকালে পাবনা পরিবহনের একটি বাস পাবনা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। রানীনগর এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে ওই ব্যাক্তি মারা যায়। আহত হন আর তিন জন। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বার্তা বাজার/এস.আর