লক্ষ্মীপুরের রায়পুরে চতুর্র্থ শ্রেণীর এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক মাসুদ গোলদার (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলা দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ধর্ষক একই গ্রামের গোলদা বাড়ির জাকির মিয়ার ছেলে। স্থানীয় আল জামীয়া মোহাম্মদীয়া মাদরাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও ছাত্রীর মা জানান, গতকাল মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় ওই ছাত্রী মাদরাসা যাওয়ার পথে গতিরোধ করে। একপর্যায়ে চর এলাকার নির্জন একটি জায়গায় বখাটে মাসুদ গোলকার ওই ছাত্রীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক মাসুদ পালিয়ে যায়।
পরে স্থানীয়রা মেয়েটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় চেয়ারম্যানের স হেযাগিতায় ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে রায়পুর থানা মামলা করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ছালে মিন্টু ফরাজী ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, মেয়েটি ঘটনাটি জানলে এলাকাবাসীর সহযোগিতায় মাসুধকে ধরে পুলিশে দেন তারা।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মাসুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এস.আর