হাসপাতালে বাকপ্রতিবন্ধী মায়ের কোল থেকে শিশু ছিনতাই

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে বাকপ্রতিবন্ধী মায়ের কোল থেকে তার আড়াই বছরের শিশুকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই শিশুর নাম রোহা মণি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের মেডিসিন পুরুষ ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।

রোহা মণি বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের বুয়ালজানা গ্রামের বাসিন্দা জামান উদ্দিনের মেয়ে।

হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর বাবা জামান উদ্দিন জানান, প্রতিদিনের মতো সকালে রোগীদের দেখতে চিকিৎসক কক্ষে আসেন। এ সময় রোগীর স্বজনদের বাইরে বের করে দেয়া হয়।

এ সময় তার বাকপ্রতিবন্ধী স্ত্রী ও তার সন্তান রোহাকে নিয়ে বাইরে বের হন। তখন অপরিচিত এক লোক তার স্ত্রীর কোল থেকে শিশুটিকে নিয়ে নিখোঁজ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার এসআই দুলালসহ পুলিশ সদস্যরা হাসপাতাল পরিদর্শন করেন।

তিনি জানান, খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

নেত্রকোনার সিভিল সার্জন (সিএস) ডা. তাজুল ইসলাম খান জানান, শিশু নিখোঁজের একটি অভিযোগ পাওয়া গেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর