যোগ্যতা ধরে রাখতে না পারলে এমপিও বাতিল: প্রধানমন্ত্রী

সারা দেশের আরো দুই হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে নতুন তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেন।

এ এমপিওভুক্তি ভূতাপেক্ষভাবে চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো: সোহরাব হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

এর আগে, ২০১০ সালে মোট এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর