উন্মাদের মতো ছাদের গাছ কেটে ফেলা মহিলা আটক (ভিডিওসহ)

সাভারে বাড়ীর ছাদে লাগানো গাছ কেটে ফেলা সেই মহিলা খালেদা আক্তার লাকি (৩৯) কে আটক করেছে সাভার মডেল থানার পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে তাকে নিজ বাসা থেকে আটক করে সাভার মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি থানা হেফাজতে রয়েছেন বলে নিশ্চিত করেছে সাভার মডেল থানার ডিউটি অফিসার।

এর আগে গতকাল সাভারের সিআরপি রোডে এক ফ্ল্যাট বাড়ীতে উন্মাদের মত খালেদা আক্তার লাকি (৩৯) বাড়ির ছাদের সব গাছ কেটে সাফ করে দিয়েছিলেন। সেই গাছ কেটে ফেলার দৃশ্য ভুক্তভোগী সুমাইয়া হাবিব মোবাইলে ধারণ করে ফেসবুকে ছেড়ে দিলে তা মুহুর্তেই ভাইরাল হয়।

এ ঘটনার পর বুধবার (২৩ অক্টোবর) গাছ কাটা সেই নারীকে নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ। তবে আটক হওয়ার পর গণমাধ্যমকে খালেদা আক্তার লাকি বলেন, আমি অনুতপ্ত, ভুল করেছি।

সুমাইয়া হাবিব নামের ভুক্তভোগী ওই নারী গতকাল ফেসুবকে নিজের গাছের ওপর এমন বর্বর আচরণের ভিডিও আর বিবরণ পোস্ট করেন। একপর্যায়ে তাকে দা দিয়ে আঘাত করতে উদ্যত হন সব গাছ কেটে ফেলা খালেদা আক্তার লাকি।

এ প্রসঙ্গে সুমাইয়া হাবিব লিখেছিলেন, ‘কখনো কি শুনছেন মানুষ গাছ অপছন্দ করে? গাছ পরিবেশ নষ্ট করে? এই মহিলার গাছ পছন্দ না। তার বক্তব্য আমাদের গাছ ছাদের পরিবেশ নষ্ট করে ফেলছে। তাই এই মহিলা আমাদের সব গাছ কেটে ফেলছে। কি অপরাধ ছিল গাছের? কি অপরাধ ছিল? কেউ বলতে পারবেন?’

জানা যায়, সাভারের সিআরপি এলাকায় ভুক্তভোগী সুমাইয়া হাবিবের পিতা ওই বহুতল ভবনে ২টা ফ্ল্যাট ক্রয় করে সেখানে বসবাস করে আসছেন। সুমাইয়ার মা গাছ পছন্দ করেন বিধায় ছাদের এক কোণায় তারা কিছু গাছ লাগায়। কিন্তু শুধুমাত্র হিংসা ও বিকৃত মানসিকতার কারণে আটক খালেদা আক্তার লাকি তাদের লাগানো বিভিন্ন ধরণের গাছগুলো কেটে ফেলেন।

এব্যাপারে সুমাইয়া হাবিব এর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ করে বলেন, আমাদের এই ভবনে সবাই যার যার ক্র‍য়কৃত ফ্লাটে থাকে। ছাদে সবারই অধিকার আছে। আমরা আমাদের অধিকার থেকে কিছু গাছ লাগিয়েছি ছাদের একটা কোণায়। কারণ আমরা ভাবতেও পারি নি গাছ মানুষ অপছন্দ করতে পারে। গাছ তো সৌন্দর্য বাড়ায়। আর তারা বলে আসছে আমাদের গাছ নাকি ছাদের পরিবেশ নষ্ট করে দিছে।

তিনি আরও জানান, ‘ওই মহিলা অকারণে এবং অন্যায়ভাবে আমাদের লাগানো ফল ধরা গাছগুলি কেটে ফেললো। আবার তার ছেলে ১০/১২ জন মাস্তান নিয়ে এসেছিলো আমাদের উপর হামলা করার জন্য। আমাদের একটাই অপরাধ আমরা গাছ ভালবাসি। তাই শখ করে গাছ লাগিয়েছিলাম। আমরা তো অন্যের জায়গায় গাছ লাগাই নাই। আমরা আমাদের অধিকার থেকে গাছ লাগাইছিলাম। আমার মা এই গাছগুলিরে নিজের সন্তানের মত যত্ন করে। আমরা গাছগুলোকে নিজের সন্তানের মত ভালবাসতাম। মানুষ কীভাবে এতটা নিচে নামতে পারে? গাছ তো তাদের কোনো ক্ষতি করে নাই। পুরা ছাদই তো ফাঁকা।’

এব্যাপারে সাভার মডেল থানার ডিউটি অফিসারকে কল করলে তিনি গাছ কেটে ফেলা মহিলা খালেদা আক্তার লাকি কে আটক করে থানায় নিয়ে আসার খবর নিশ্চিত করেন। তবে আটক ওই নারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ কিংবা মামলা হয়েছে কিনা সেব্যাপারে কিছু জানান নাই।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ এর মুঠোফোনে কল করলেও তিনি ব্যস্ত থাকায় এবিষয়ে তার বক্তব্য পাওয়া যায় নাই।

ভিডিও…….

উন্মাদের মতো ছাদের গাছ কেটে ফেলা মহিলা গ্রেপ্তার

উন্মাদের মতো ছাদের গাছ কেটে ফেলা মহিলা গ্রেপ্তার

Gepostet von Barta Bazar am Mittwoch, 23. Oktober 2019

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর