বিসিবির সঙ্গে বসতে রাজি হয়েছে ক্রিকেটাররা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সভাপতি নাজমুল হাসা পাপনের সংবাদ সম্মেলনের পর ক্রিকেটারদের চলমান আন্দোলনে বরফ গলতে শুরু করেছেন। বিসিবি’র সঙ্গে বসতে রাজি হয়েছেন তারা। বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ১১ দফা নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ক্রিকেটাররা। আজ যেকোন মূহুর্তে বিসিবিতে এসে আমাদের সঙ্গে আলোচনায় বসবে তারা।

উল্লেখ্য, গত সোমবার ১১ দফা দাবি জানিয়ে ক্রিকেটীয় সকল ধরনের কর্মকাণ্ড থেকে নিজেদের সরিয়ে নেয়ার ঘোষণা দেন জাতীয় দলের ক্রিকেটাররা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর