ভোলায় পুলিশের গুলিতে হতাহতের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল

ভোলার ঘটনার প্রতিবাদ জানিয়ে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ওলামা পরিষদের নেতৃত্বে এবং জেলার সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের টাউন ফুটবল মাঠে সমাবেশ করেন তারা।

উল্লেখ্য, ভোলার বোরহানউদ্দিনে তৌহিদি জনতার মিছিলে পুলিশের গুলিতে বহুলোক হতাহতের প্রতিবাদে এ মিছিল-সমাবেশের আয়োজন করা হয়। মাওলানা জুনায়েদ আল হাবিবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাও. তুষার ইমরান সরকার, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম, রোকনুজ্জামান প্রমুখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর