চুয়াডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গার দর্শনা ও জয়রামপুর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা।

মঙ্গলবার (২২ অক্টোবর) এ অভিযানে দামুড়হুদা উপজেলার জয়রামপুরে মা-বাবার দোয়া বেকারিতে গিয়ে দেখা যায় নানা অনিয়মের চিত্র। অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে বিস্কুট তৈরি, কয়েকদিনের পোড়াতেলে ভাজা হচ্ছে নিমকি, চানাচুর। মানা হচ্ছেনা পন্যের মোড়কজাতকরণ আইন। এছাড়া নেই কোন ব্যবসায়িক ও বিএসটিআইয়ের লাইসেন্স। প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৪৩ ও ৫২ ধারায় ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে অভিযান চালানো হয় দর্শনাতে অবস্থিত আল্লাহর দান হোটেলে। সেখানে গিয়েও দেখা যায় অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে রাখা হয়েছে নানা প্রকার খাবার। ফ্রিজে একই সাথে সংরক্ষণ করে রাখা হয়েছে আগের দিনের রান্না করা বাঁশি মাংস ও কাচা মাংস। নোংরা স্যাতসেতে পরিবেশে রাখা হয়েছে রান্না করা ভাতের ঝুড়ি। মিষ্টি ও দইয়ের মধ্যে পোকা, নেই কোন উৎপাদনের তারিখ। কর্মচারীদের নেই কোন স্বাস্থ্য পরীক্ষার প্রত্যয়নপত্র।

এ সমস্ত অনিয়মের কারনে প্রতিষ্ঠানটিকে ৩৭ ও ৪৩ ধারায় ২০,০০০/- টাকাসহ ০২টি প্রতিষ্ঠানকে মোট ৪৫,০০০/- টাকা জরিমানা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। ভবিষ্যতে কোন প্রকার ভোক্তা বিরোধী কাজ না করার জন্য তাদের সতেচন থাকার পরামর্শ দেয়া হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি চুয়াডাঙ্গা ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা পৌর প্যানেল মেয়র ও সাংবাদিকবৃন্দ। ভোক্তা অধিকার রক্ষার্থে অভিযান চলমান থাকবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর