ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার সময় পৌরসভার বেগম ছালেহা একাডেমী প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়ার পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেনের সঞ্চালনায় বক্তৃতা প্রদান করেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু ও আশরাফ উদ্দিন (তারা),সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান মিয়া,পৌর মেয়র সাইফুর রহমান (সাইফার),উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আলিম সোজা,জেলা পরিষদের সদস্য শেখ শহিদুল ইসলাম,উপজেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
বার্তাবাজার/এম.কে