মাদ্রাসার প্রধান ও মসজিদের ইমামদের সাথে পুলিশের মতবিনিময় সভা

সিরাজদিখানে মাদ্রাসার প্রধান ও মসজিদের ইমামদের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজদিখান থানার ওসির কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাজিবুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (অপারেশন) কাজী রমজানুল হক,শেখরনগর তদন্ত কেন্দ্র ইনচার্জ মো.সাইফুল ইসলাম,মোস্তফাগঞ্জ মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা সাইফুল্লাহ,মধুপুর হালিমিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম ওবায়দুল্লাহ কাশেমী,সৈয়দপুর হাফেজিয়া এমদাদিয়া মাদ্রাসার নায়েবে মুহতামি মাওলানা মাহবুবুর রহমান ,উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব মুহাম্মদ শোয়েবে হোসাইনসহ আরো অনেকে।

মতবিনিময় সভায় ভোলার ঘটনাকে কেন্দ্র করে সিরাজদিখানে যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটে এই লক্ষ্যে সিরাজদিখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর