খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধানমন্ডী থানা বিএনপি’র মশাল মিছিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে আজ সন্ধ্যায় ধানমন্ডী থানা বিএনপি’র উদ্যোগে বিশাল মশাল মিছিল সায়েন্স ল্যাবরেটরী মোড় থেকে শুরু হয়ে এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যাল মোড়ে গিয়ে শেষ হয়।

মশাল মিছিলে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মশাল মিছিলে অংশ গ্রহণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানমন্ডী থানা বিএনপি’র সভাপতি শেখ রবিউল ইসলাম রবিসহ ধানমন্ডী থানা বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী।

মশাল মিছিল শুরুর আগে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন,‘‘মিডনাইট নির্বাচনের অবৈধ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে গায়ের জোরে বন্দি করে রেখেছে।

বন্দি করার মধ্য দিয়ে তারা শুধু একজন নেত্রীকেই বন্দি করেনি, তারা গণতন্ত্রকে বন্দি করে রেখেছে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকেও বন্দি করে রেখেছে। আমরা মনে করি, দেশনেত্রীর মুক্তির মধ্য দিয়েই কেবল গণতন্ত্র ফিরবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মজবুত হবে। আমরা অবিলম্বে দেশনেত্রীর মুক্তির দাবি জানাচ্ছি।”

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এর নেতৃত্বে মশাল মিছিল শুরু হলে মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন ও ‘গণতন্ত্রের মা’ এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে সোচ্চার কন্ঠে শ্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করে তোলেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর