রামগঞ্জে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক রুবেল গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউপির দেহলা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ১০ টাকার লোভ দেখিয়ে বাগানে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। সৃষ্ট ঘটনায় অভিযান চালিয়ে থানা পুলিশ ধর্ষিতাকে গ্রেপ্তার করেন।

সূত্রে জানায়, উপজেলার দেহলা গ্রামের হাবিবুল্লাহ মৌলভী সাহেবের বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে রুবেল হোসেন সোমবার সকাল সাড়ে দশটায় দেহলা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে বিদ্যালয় যাওয়ার পথে ১০টাকার প্রলোভন দেখিয়ে একই গ্রামের বখাটে মোহাম্মদ হোসেনের ছেলে রুবেল হোসেন বিদ্যালয় সন্নিকটে একটি বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

ধর্ষিতা দেহলা গ্রামের পটোয়ারী বাড়ির মো: ইউসুফের মেয়ে। মঙ্গলবার রাতে ছাত্রীর মা শিল্পী বেগম থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ওইরাতে দেহলা স্বর্ণকার বাড়ির সামণে থেকে ধর্ষক রুবেলকে গ্রেপ্তার করেন।

ধর্ষিতার ভগ্নিপতি রামগঞ্জ আলফারুক হাসপাতালের মালিক ফারুক হোসেন ও তার মা শিল্পী আক্তার জানান ধর্ষিতা জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়েছে। পরেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে জ্ঞান ফিরে ধর্ষণের ঘটনায় তার অভিভাবকদেরকে জানান। ধর্ষিতার পিতা মোহাম্মদ ইউছুপ হোসেন,মা নাছিমা বেগমের কাছে জানতে চাইলে সৃষ্ট ঘটনার কোন মন্তব্য করতে রাজী হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন জানান সোমবার তিনি ছুটিতে থাকার কারণে বিদ্যালয় আসেননি। সহকারী শিক্ষা অফিসার মোয়াইনুল জানান বখাটে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। থানা পুলিশ জানান স্কুল ছাত্রীকে মেডিকেল ভর্তি এবং ধর্ষককে দ্রুত গ্রেপ্তার করে ধর্ষণ মামলায় আদালতে প্রেরণ করেছি।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর