জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন ও ওর্য়াড যুবলীগের কমিটি গঠনে অনিয়মের অভিযোগে ও নতুন কমিটির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ডোয়াইল ইউনিয়ন যুবলীগের একাংশ। সোমবার সন্ধায় উপজেলার ঢোলভিটি কালিতলা বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দলীয় সুত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের ওর্য়াড কমিটি গঠনের লক্ষ্যে চার সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটিতে কামাল হোসেনকে আহব্বায়ক করে অপর তিন জনকে যুগ্ন-আহব্বায়ক করে কমিটি ঘোষনা করেন উপজেলা যুবলীগ।
পরে নয়টি ওর্য়াডে যুবলীগের কমিটি করে তালিকা উপজেলা যুবলীগের কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ দেন উপজেলা যুবলীগ। পরে যুবলীগের আহবায়ক কামাল হোসেন তার পছন্দমত লোকদের নিয়ে ওয়ার্ড কমিটি গঠন করে। ফলে প্রকৃত যুবলীগের নেতা কর্মীরা কমিটি থেকে বাদ পড়েন।
বক্তব্যে যুবলীগের নেতাকর্মীরা বলেন, বর্তমানে ডোয়াইল ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির কোন মেয়াদ নেই। যার কারনে আমরা এই কমিটি বাতিলের জন্য ও নতুন কমিটি গঠনের জন্য বিক্ষোভ সমাবেশ করেছি। এসময় উপজেলা ও ডোয়াইল ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
এ ব্যাপারে ডোয়াইল ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামাল হোসেন বলেন, যারা বিক্ষোভ সমাবেশ করেছে তারা কেউ যুবলীগ করে না। তারা সবাই ছাত্রলীগ করে। আর তাদের সাথে কিছু বিএনপি জরিত আছে। যার কারনে তাদের কে যুবলীগের কমিটিতে নেয়া হয়নি।
বার্তাবাজার/এম.কে