টাঙ্গাইলে নিরাপদ সড়ক দিবস পালিত

“জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে এসে সমবেত হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমান’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, টাঙ্গাইল বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. আবু নাঈম, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এম এ রৌফ, টাঙ্গাইল পৌর কাউন্সিলর আমানুর রহমান আমিন প্রমুখ।

এসময় বক্তরা বলেন, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। তাই এ দূর্ঘটনা এড়াতে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অতীতের তুলনায় বর্তমানে সড়ক দূর্ঘটনা কমে এসেছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর