স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগ

ফেনীর দাগনভূঞা উপজেলায় রাতে দেরী করে বাড়ি ফেরায় স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগ ওঠেছে এক নারীর বিরুদ্ধে। সোমবার (২১অক্টোবর) কাজল বেগম(৩০) নামে ওই নারীর বিরুদ্ধে থানা মামলা করেন স্বামী সালাউদ্দিন ( ৪০)।

স্থানীয় সূত্রে জানা যায় ১৫-১৬ বছর আগে উপজেলা চন্ডিপুর গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে রাজমিস্ত্রি সালাউদ্দিনের সাথে মীরসরাই উপজেলার বাইল্যান্দি গ্রামের নুর আহমদ এর মেয়ে কাজলের বিয়ে হয়। তাদের ঘরে এক ছেলে এক মেয়ে রয়েছে।

গত (১১ অক্টোবর) রাত ৯টার দিকেসালাউদ্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বাড়িতে ঢুকে স্ত্রীকে দরজা খুলতে বলেন এ সময় তার মেয়ে দরজা খুলে দে।ঘরে ঢুকার পর বাড়িতে দেরী করে আসা নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া শুরু হয়।এক পর্যায়ে কাজল বটি দিয়ে সালাউদ্দিনের মুখে, ঘাড়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন।এ সময় ধস্তাধস্তিতে সালাউদ্দিন এর কয়েকটি দাঁত ভেঙে যায়।

পরে ছালাউদ্দিনের চিৎকারে বাড়ির অন্য লোকেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর