২০২১-২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে- এমনটি জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। একই সময়ের মধ্যে মোবাইলের ফাইভ-জি নেটওয়ার্কও চালু হবে বলে জানান তিনি।
মোস্তাফা জব্বার বলেন, “আমরা এর (বঙ্গবন্ধু স্যাটেলাইটের) দ্বিতীয়টি মহাকাশে উৎক্ষেপণ করব, এবং আমাদের নির্বাচনী ওয়াদা অনুসারে ২০২১-২৩ সালের মধ্যে আমরা সেটি করব। এটি সম্পর্কে মোটামুটি প্রস্তুতি পর্যায় আমরা অতিক্রম করছি। এটির কী করা উচিৎ, এর বিষয়বস্তু কী হওয়া উচিৎ, কোন ধরনের হওয়া উচিৎ- এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি।“
বার্তাবাজার/কে.জে.পি