নোবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যারিয়ার ক্লাব এর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। আজ মঙ্গলবার (২৩ অক্টোবর ২০১৯) উপাচার্যের কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে এর উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বাণিজ্য ও অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ, ফিমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক তন্ময় দেয় অপু, প্রভাষক আবদুস সালাম ও সহকারী পুলিশ কমিশনার (ডিএমপি) অহিদুজ্জামান নুর বিপিএম।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম বলেন ‘বর্তমান সময়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। যা শুধু বইয়ের পড়াশোনায় সব সম্ভব নয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসহায়ক কর্মকা-গুলো বৃদ্ধি করতে হবে। তাতেই বর্তমানের সাথে তাল মিলিয়ে যেতে পারবে শিক্ষার্থীরা। এসময় তিনি নোবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের ভবিষ্যত সাফল্য ও সম্মৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানের পরবর্তীতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার নাসের কে সভাপতি ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী হাসিব আল আমিন কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মাসরুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রতীক মজুমদার, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ নাজমুল আলম, প্রচার সম্পাদক এস জে আরাফাত, দপ্তর সম্পাদক ফাতেমা পলি ও কার্যনির্বাহী সদস্য তাহসিন তাবাসসুম অর্ভি, নাজিয়া ফারহা।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর