নোবিপ্রবির শিক্ষার্থী বহনকারী বাস চাপায় নির্মাণ শ্রমিক নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসের ধাক্কায় আব্দুর রহিম (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক আব্দুর রহিম জেলার কবিরহাট উপজেলার শুক্লবদ্ধি গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালের দিকে বাইসাইকেলযােগে কর্মক্ষেত্রে যাচ্ছিলো নির্মাণ শ্রমিক আব্দুর রহিম। পথে সে বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া নামক এলাকায় পৌঁছালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে আসা নোবিপ্রবির একটি বাস (শিক্ষার্থী বহনকারী) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর