জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯ উপলক্ষে ২২ শে অক্টোবর নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবপুর উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মানিকের সভাপতিত্বে র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা, ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ জাহেদুল হক, শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোঃ আলমগীর, শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহব্বত হোসেনসহ নিরাপদ সড়ক চাই এর সদস্যবৃন্দ।
বার্তাবাজার/এম.কে