স্যামসাং ইলেক্ট্রনিক্সের এন্টারপ্রাইজ ইভিনিং ২০১৯ অনুষ্ঠিত

সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে দেশের সরকারি ও বেসরকারি নানা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থপতি এবং পরামর্শকদের উপস্থিতিতে ‘স্যামসাং এন্টারপ্রাইজ ইভিনিং ২০১৯’- এর আয়োজন করেছে স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ।

স্যামসাংয়ের এন্টারপ্রাইজ সল্যুশনগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের সফল কার্যক্রম ব্যবসায়িক নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞদের সামনে তা তুলে ধরাই ছিলো এ অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য।

অনুষ্ঠানে স্যাংওয়ান ইউন, ব্যবস্থাপনা পরিচালক, স্যামসাং বাংলাদেশ; শাহরিয়ার বিন লুৎফর, হেড অব বিজনেস, কনজ্যুমার ইলেক্ট্রনিক্স; জুসুন লি, প্রিন্সিপাল প্রফেশনাল, বি২বি সেলস গ্রুপ; সাইফ উদ্দিন আহমেদ, বি২বি লিড মোবাইল ডিভিশন; হে ডাক লী, হেড অব কাস্টমার স্যাটিসফেকশন, স্যামসাং বাংলাদেশ; সামিউল মাসুক, আইটি এবং বি২বি লিড, কনজ্যুমার ইলেক্ট্রনিক্স এবং মাহবুবুল আকরাম, প্রোডাক্ট ম্যানেজার, আইটি এবং বি২বি, ঝিইয়ে লিন, অ্যাসিসট্যান্ট ম্যানেজার (সেলস), মোবাইল ডিভিশন প্রতিষ্ঠানটির স্থানীয় ব্যবসায়িক অংশীদারও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাল্টিটাস্কিং বা একসঙ্গে অনেকগুলো কাজ করার লক্ষ্যে নির্মিত ৪৯ ইঞ্চি সুপার আল্ট্রা ওয়াইড কিউএলইডি মনিটর থেকে শুরু করে বিশ্বের প্রথম ৩৬০ ক্যাসেট এয়ার কন্ডিশনারসহ অসংখ্য এন্টারপ্রাইজ সম্পর্কিত প্রযুক্তিপণ্য অতিথিদের সামনে প্রদর্শন করা হয়। এছাড়াও, শক্তিশালী ডাটা নিরাপত্তা নিশ্চিতকারী সল্যুশন ‘স্যামসাং নক্স’- এরও প্রদর্শন করে স্যামসাংয়ের মোবাইল বিজনেস ইউনিট।

অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন বলেন, প্রতিনিয়ত উদ্ভাবনী সমাধান এবং উন্মুক্ত অংশীদারিত্বমূলক ইকোসিস্টেমের মাধ্যমে এন্টারপ্রাইজ ইলেক্ট্রনিক্স-এর বাজারে এগিয়ে যাচ্ছে স্যামসাং। তিনি আরো বলেন আমাদের ব্যবসায়িক পণ্যের বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিবর্গের উৎপাদনশীলতা বৃদ্ধি, ক্রেতা সম্পৃক্ততা উন্নতিকরণ এবং আইটি ব্যবস্থাপনা সহজ করতে সহায়ক হবে। আমাদের এন্টারপ্রাইজ ক্রেতাদের জন্য নতুন ডিভাইসগুলো নতুন দিগন্তের সূচনা করবে।

উল্লেখ্য, গত ২০০৯ সাল থেকে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেক্ট্রনিক্স। দক্ষিণ কোরিয়াভিত্তিক এ প্রতিষ্ঠানটি এর মোবাইল ও কনজ্যুমার ইলেক্ট্রনিক পণ্য উভয় ক্ষেত্রেই সমানভাবে বাংলাদেশসহ সারাবিশ্বে সুপরিচিত।

রূপান্তরমূলক ধারণা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বব্যাপী অনুপ্রেরণাদান সহ ভবিষ্যতের আকৃতিদানে কাজ করছে স্যামসাং। প্রতিষ্ঠানটি টিভি, স্মার্টফোন, ওয়্যারেবল ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, মেডিকেল ইকুইপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাক্টর এবং এলইডি সল্যুশনের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে।

বার্তা বাজার/এম বি ইউ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর