“জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়” এ প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরে ২২ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক এক বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), শেরপুর সার্কেল ও জেলা প্রশাসন এর সার্বিক সহযোগিতায় বর্ণাঢ্য র্যালিতে সড়ক পরিবহন চালক শ্রমিক ইউনিয়ন, ট্রাক মিনিট্রাক ও কর্ভাডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ স্কাউটস এর সদস্যরা অংশ গ্রহণ করে।
র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
পরে র্যালি উত্তর এক আলোচনা সভা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), শেরপুর সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জি:) মোঃ আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে ও বিআরটিএ মোটর যান পরিদর্শক মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক ও নিরাপদ সড়ক বিষয় তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, বিআরটিএ শেরপুর সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জি:) মোঃ আব্দুল্লাহ আল-মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, সিভিল সার্জন প্রতিনিধি এমওসিএস ডাঃ মোবারক হোসেন। অতিথিরা বলেন, সড়ক দুর্ঘটনা হ্রাস করতে ট্রাফিক পুলিশের একার পক্ষে সম্ভব নয়।
পথচারীদের সড়কে চলাচল করতে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সেইসাথে ট্রাফিক আইন মেনে চলার গুরুত্বারোপ করা হয়। বিভিন্ন যানবাহনের চালকদের সতর্কভাবে গাড়ি চালানোর অনুরোধ করা হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা সড়ক পরিবহন চালক শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল হান্নান, ট্রাক মিনিট্রাক ও কর্ভাডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন শেরপুর জেলা শাখার সহ-সভাপতি বাদশা মিয়া ও সাংগঠনিক সম্পাদক নবী হোসেন বিল্লালসহ শেরপুর জেলা শহরের বিভিন্ন পরিবহন সংগঠনের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম.কে