ভূল্লীকে থানা হিসেবে অনুমোদন, এলাকাবাসীর আনন্দ মিছিল

গতকাল সন্ধ্যায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকা) সভায় ঠাকুরগাঁও সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে ভূল্লীকে থানা হিসেবে অনুমোদন দেওয়ায় এলাকাবাসী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে ভূল্লী বাজার এলাকায় এলাকাবাসী আনন্দ মিছিল ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, দপ্তর সম্পাদক ও ভুল্লি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, জেলা কৃষক লীগের সভাপতি সরকার আলাউদ্দীন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, বালিয়া ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী মুক্তি প্রমুখ।

বক্তরা ভূল্লীবাসীর দীর্ঘদিনের দাবিকে নিকার সভায় অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান এবং দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের প্রশংসা করেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর