জাতীয় নিরাপদ সড়ক দিবসে ধামরাইয়ে র‍্যালি ও সমাবেশ

‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হলো।

মঙ্গলবার (২২ অক্টোবর) ধামরাই উপজেলা চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলায় ফিরে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি।

র‍্যালি পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, আমরা যারা গাড়ি চালাই তারা নিজেরা অনেক সময় অমনোযোগী থাকি, আর এর কারণেই যত অধিকাংশ দূর্ঘটনা ঘটে।

এজন্য সাবধানে গাড়ি চালাবো এবং এর পাশাপাশি আরও কিছু বিষয়ে আমাদের সচেতন হতে হবে। যেমন বেপরোয়া গতিতে গাড়ি চালাবো না।। এসব মেনে চললে অধিকাংশ দুর্ঘটনা এড়ানো সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল হক, ধামরাইয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার, ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা প্রমুখ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীবৃন্দ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর