৯ম শ্রেণীর ছাত্র রাসেল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

নওগাঁয় ৯ম শ্রেণীর ছাত্র রাসেল হত্যার পালাতক আসামীদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে নওগাঁর দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। নিহত রাসেলের পরিবার ও এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত রাসেলের পিতা কামাল হোসেন, মা আছমা বেগম, সহপাঠী গোলাম কিবরিয়া, শফিকুল ইসলাম প্রমূখ।

এসময় নিহত বক্তরা বলেন, রাসেল হত্যার মোট ৫জন আসামীর মধ্যে ৩ জন আটক আছে বাকী ২ জন প্রধান আসামী পলাতক রয়েছে অথচ পুলিশ তাদের আটক করছেনা। আসামীদের দ্রুত গ্রেফতার করে তাদের ফাঁসির দাবী জানান তারা।

উল্লেখ্য গত ২৪ মে নওগাঁ সদর উপজেলার শৈলকুপা গ্রামের রাসেল হোসেন (১৫) নামে দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্রকে হত্যা করে দুর্বৃত্তরা।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর