নীলফামারীতে জাতীয় স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৯ পালিত

“সকলের হাত পরিচ্ছন্ন থাক, সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন” এই প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর ডিমলায় আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশর অধিদপ্তরের আয়োজনে এবং পল্লীশ্রী রিকল-২০২১ প্রকল্প ও কেয়ার বাংলদেশের সহযোগীতায় “জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর এবং বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষে সকাল ১০টায় র‍্যালী ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো: আফতাব উদ্দীন সরকার, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: তবিবুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা ছিদ্দিকা, অফিসার ইনচার্জ মো: মফিজ উদ্দিন শেখ, উপ-সহককারী প্রকৌশলী মিঠুন কুমার রায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কেয়ার বাংলাদেশ এর ওয়াশ অফিসার মো: আফসার আলী, প্রকল্প সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন প্রমূখ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর