ইউপি সদস্য মিরন হত্যা মামলায় গ্রেফতার- ২, অস্ত্র ও গুলি উদ্ধার

লক্ষ্মীপুরের দত্তপাড়া ইউপি সদস্য মিরন হত্যা মামলার আসামী জসিমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধায় চন্দ্রগঞ্জ থানার বটতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে ওইদিন বিকেলে স্থানীয় চরচামিতা এলাকা পরিত্যক্ত একটি রুমের বালুর নিচ থেকে বস্তাবন্দি একটি সিএনজি রিকশা, দুটি একনালা বন্দুক, দুটি এলজি, ২৬ রাউন্ড কার্তুজ ও দুটি ট্রেসার লাইটসহ হত্যাকান্ডে ব্যবহৃত বেশ কিছু আলামত জব্দ করা হয়। এর আগে ১৪ অক্টোবর সিএনজি চালক জামালকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিকদের এসব তথ্য দেন পুলিশ সুপার ড. কামরুজ্জামান। এর আগে গত ১৪ অক্টোবর দুপক্ষের গোলাগুলিতে নিহত হয় প্রধান আসামী ইলিয়াস। এসময়ও বেশ কিছু অস্ত্র উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৮ সেপ্টেম্বর ইউপি সদস্য মিরনকে পরিকল্পিত ভাবে হত্যা করে আসামীরা। তবে এ হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে এবং জড়িত হত্যাকান্ডের সাথে জড়িত বাকী আসামীদের ধরতে পুলিশ কাজ করছে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর