অবিলম্বে লাইসেন্সিং পরীক্ষা নেয়াসহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের জন্য আন্দোলনরত নার্সরা আজ (মঙ্গলবার) পূর্বঘোষিত অবস্থান ধর্মঘট পালন করছেন। সকাল ১০টা থেকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল দফতরে এ অবস্থান ধর্মঘট চলছে। সেখানে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে আন্দোলনকারী নার্সরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য শিক্ষা) শেখ ইউসুফ হারুনকে অবরুদ্ধ করে রেখেছেন।
স্বাস্থ্য সচিব ছাড়াও মন্ত্রণালয়ের একাধিক অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতরের একাধিক কর্মকর্তা, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল রেজিস্ট্রার ও একাধিক নার্সিং কলেজের শীর্ষ কর্মকর্তারা অবরুদ্ধ রয়েছেন।
রাজধানীর বিজয়নগরে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল ভবনের সামনের রাস্তায় নার্সরা মিছিল-স্লোগানে রাজপথ মুখরিত করে রেখেছেন। নার্সদের একটি দল রেজিস্ট্রারের কক্ষের বাইরে অবস্থান নিয়ে তাদের দাবি-দাওয়া পূরণে শীর্ষ কর্মকর্তাদের কাছে প্রতিশ্রুতি চাইছেন।
বিস্তারিত আসছে…
বার্তাবাজার/কে.জে.পি