ঘাতক ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাটীগ্রাম মমতাজউদ্দীন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র ও উপজেলার বারইপাড়া গ্রামের তৈয়বুর রহমান তাঁরা মিয়ার পুত্র আবিদ শেখ আর নেই (ইন্না লিল্লাহি….রাজিউন)।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই শিক্ষার্থী মারা যান বলে বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন তার চাচা আলি মিয়া।
জানা যায়, স্কুল শিক্ষার্থী আবিদ ছয় মাস আগে অসুস্থ হয়। পরে বিভিন্ন হাসপাতালে কয়েকমাস চিকিৎসার পরে গত ৩০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তার ব্লাড ক্যান্সার হয়েছে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডাঃ মুহাম্মাদ কামাল হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসা করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ মাগরিব নামাজের পরে আবিদের গ্রামের বাড়ী উপজেলার বারইপাড়া গ্রামের ঈদগাঁ ময়দানে জানাযা নামাজ শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার আকাল মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন,সহপাঠীরা ও প্রতিবেশী শোকের স্তম্ভিত হয়ে পড়েছে।
এদিকে আবিদের অকাল মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় নিউজ পোর্টাল বার্তা বাজার পরিবার।
উল্লেখ্য, আবিদ শেখকে নিয়ে গত ৯ অক্টোবর “বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত দশম শ্রেণীর ছাত্র আবিদ” এই শিরোনামে সংবাদ প্রকাশ করে বার্তা বাজার।
বার্তাবাজার/এম.কে