বগুড়ার শেরপুরে সংসদ সদস্যের প্রতিশ্রুতির হুইল চেয়ার বিতরন

মানবপ্রেমীর আরেক নাম এমপি হাবিবুর রহমান। শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান গত দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনের সময় হঠাৎ এক প্রতিবন্ধি বৃদ্ধকে দেখতে পান। এবং তখনই তাকে প্রতিশ্রুতি দেন যে স্বাভাবিকভাবে চলাচলের জন্য তাকে একটি হুইল চেয়ার প্রদান করা হবে।

প্রতিশ্রুতি মোতাবেক শেরপুর পৌর শহরের দত্তপাড়া এলাকার অজিত চন্দ্র দত্তের ছেলে সুবল দত্তকে ২২ অক্টোবর সকালে সাংসদের নিজ বাসভবনে একটি হুইল চেয়ার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান লিংকন, আবু হাসান, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারী কোরবান আলী মিলন, আওয়ামীলীগ নেতা আবু তালেব আকন্দ প্রমূখ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর