গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯ পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সারা দেশের ন্যায় গোপালগঞ্জে ও জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০১৯ পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

” জীবনের আগে জীবিকা নয়–সড়ক দুর্ঘটনা আর নয়” –এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বিআরটিএ সার্কেল – এর আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় জাতীয় নিরাপদ সড়ক দিবস কে কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিআরটিএ সার্কেল অফিসের সহকারী পরিচালক সুধীর কুমার সাহা এর সভাপতিত্বে নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল বাকী।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াছুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খঃ মোঃ শরীফুল আলম, গোপালগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ নাজমুল হাসান, বিআরটিসি টুঙ্গিপাড়া শাখার (ম্যানেজার ট্রেনিং) নীহার রঞ্জন মজুমদার, মোটরযান পরিদর্শক মোঃ সাঈদ সিদ্দিক, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সদস্য সচিব মওদুদ হোসেন রেন্টু, সদস্য মোঃ বিলাস শেখ, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওমর আলী মোল্লা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের কে নিরাপদ সড়ক সম্পর্কে সঠিক শিক্ষা নিতে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।

এসময় জেলা পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ উজ্জল শেখ, জেলা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ বুলবুল ইসলাম, জেলা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাকিরুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী মোঃ রাহাত খান, সার্ভেয়ার মোঃ শিবলী সাদিক, উচ্চমান সহকারী মোঃ তমিজ উদ্দিন, ওয়ার্ক সুপারভাইজার এস, এম মশিউর রহমান, কার্যসহকারী মো মিজানুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর