ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টায় পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া নামক স্থানে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসের কাটা পড়ে তার মৃত্যু হয় বলে জানান পীরগঞ্জ রেলষ্টেশনের ষ্টেশন মাস্টার গোলাম রব্বানী।
তিনি বলেন, রেলের জিআরপি থানার লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার কাজ চালাচ্ছেন। দুপুর ১২টা পর্যন্ত মরদেহটির কোন পরিচয় পাওয়া যায়নি।
বার্তাবাজার/এম.কে