ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ’র আয়োজনে আজ সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগের কর্মকর্তা ছাড়াও পরিবহন চালক ও শ্রমিকরা বক্তব্য রাখেন।

বক্তারা, সড়ক মহাসড়কে দুর্ঘটনা রোধে অবৈধ যান চলাচল বন্ধের পাশাপাশি চালকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর