“জীবনের আগে জীবিকা নয়,সড়ক দূর্ঘটনা আর নয়”এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্যেদিয়ে জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে ফিতা কেটে বেলুন ওড়ানো হয়। পরে সেখান থেকেই এক বর্নাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক জাকির হোসেন, জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দিক, বিআরটিএ এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান, সড়ক ও জেলা মটর শ্রমিকের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক উদ্দিন।