এক গাড়ি চালক ওভারটেক করলে আরেক গাড়ি চালকের মাথা নষ্ট হয়ে যায়, এবং সেও ওভারটেকের চেষ্টা করে; সড়কে এভাবেই অসুস্থ প্রতিযোগীতা চলে- বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার, কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সড়ক নিরাপদ রাখতে সরকার নানান পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনার জন্য গাড়ি চালকরাই শুধু নয়, পথচারিরাও দায়ী। এজন্য সকলকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, যেসব গাড়ি মালিকদের ড্রাইভার আছে তাদের উচিৎ ড্রাইভারদের বিশ্রাম দেয়া।
বিস্তারিত আসছে…
বার্তাবাজার/কে.জে.পি