চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা মঈনুল আটক

সাভারের আশুলিয়ায় জমিদখল ও চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা মঈনুল ইসলাম ভূঁইয়াকে (৩৪) আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাইপাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মঈনুল ইসলাম ভূঁইয়া স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ও আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

আশুলিয়া থানার ওসি রিজাউল হক দীপু বলেন, মাকসুদা বেগম নামে এক নারী বাইপাইল এলাকায় তার মার্কেটের জমিদখল ও চাঁদাবাজির অভিযোগ করেন ইউপি সদস্য মঈনুল ইসলামের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই রাতে তাকে আটক করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর