জয়পুরহাটের ছোট যমুনা নদীর পাড়ে শহর রক্ষা বাঁধের উত্তর জয়পুর এলাকায় ৩৫ বছর ধরে বাস করছেন সাড়ে তিন শতাধিক মানুষ। তাদের দেয়া হয়েছে সাত দিনের মধ্যে ঘর ছাড়ার ঘোষণা।
উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছে জয়পুরহাটের ছোট যমুনা নদীপাড়ে ঝুপড়ি ঘরের পাশাপাশি আধা পাকা ঘরে বসবাস করছে ৮৫টি পরিবার। পৌরসভার পক্ষ থেকে তাদের দেয়া হয়েছে বিদ্যুৎ সুবিধা ও পাকা রাস্তাও।
তিন যুগ ধরে বসবাসকারী এসব পরিবারকে আগামী ২২শে অক্টোবরের মধ্যে প্রশাসনের জায়গা খালি করার ঘোষণায় দিশেহারা পরিবারগুলো।
তবে, প্রশাসনের পক্ষ থেকে এসব পরিবারের পুনর্বাসনের বিষয়ে পরিকল্পনার কথা বলেছেন জয়পুরহাট সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়।
মানবিক বিবেচনায় পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন করে সমস্যার স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।
বার্তাবাজার/কে.জে.পি