ভোলায় মুসলিম ঐক্য পরিষদের দাবি মেনে নিলো প্রশাসন

ভোলার বোরহানউদ্দিনে হ্যাক করা ফেসবুক অ্যাকাউন্ট থেকে গুজব ছড়িয়ে সংঘর্ষের ঘটনায় হঠাৎ গঠিত মুসলিম ঐক্য পরিষদের ৬ দফা দাবি মেনে নিয়েছে প্রশাসন। সেই সঙ্গে ভোলায় সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

তবে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছে মুসলিম ঐক্য পরিষদ।

সংঘর্ষের ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিভিন্ন সংগঠন। নিহতের ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভোলা ও বোরহানউদ্দিনে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

বোরহানউদ্দীনের ঘটনায় তদন্ত করছে সরকারের একাধিক সংস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ফেসবুক হ্যাকিং এবং ফেসবুকে গুজব রটনাকারীদের পরিচয় নিশ্চিতে সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর